মালদা

আগ্নেয়াস্ত্র ও মদ সহ দুই যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র ও মদ সহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিত মন্ডল (২০) বাড়ি বৈষ্ণবনগরের খেজুরিয়া ঘাট। বেআইনি পাইপ গান নিয়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তার হেপাজত থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড তাজা কার্তূজ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে।

        অন্যদিকে এদিন রাত্রেই দ্বিতীয় অভিযানে পি.টি.এস মোড় থেকে বেআইনি ভাবে মদ বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম বিমান মণ্ডল (৫০)। বাড়ি বৈষ্ণবনগর থানার রাতিরাম টোলা। ধৃতের হেফাজত থেকে উদ্ধার করা হয় দেশি এবং বিদেশি প্রায় ১০০ বোতল মদ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেস করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/VRG4HihF2jI